ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ১০০ তারকার তালিকায় পরীমণি

ads

বাংলাদেশি একমাত্র অভিনেত্রী পরীমণি, যিনি জায়গা করে নিয়েছেন আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’র এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায়।সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমণি সম্পর্কে লেখা হয়, ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে মনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি।


‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।


১১ ডিসেম্বর মুক্তি পাবে পরীমণি অভিনীত নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’। তার বিপরীতে আছেন সিয়াম। ছবিটি পরিভালিনা করেছেন চয়নিকা চৌধুরী।

ads
ads
ads

Our Facebook Page